শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে প্রথম নারী সুসান কয়েল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির সরকার লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে আসছেন।

আগামী জুলাই মাসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে কর্মরত আছেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, এই নিয়োগ শুধু প্রতিরক্ষা খাতেই নয়, অস্ট্রেলিয়ার সামগ্রিক সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সেনাপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, সুসান কয়েলের নেতৃত্ব ভবিষ্যতে সামরিক বাহিনীতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

১৯৮৭ সালে সামরিক বাহিনীতে যোগ দেওয়া কয়েল কর্মজীবনে বিভিন্ন কৌশলগত ও নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ ২১ শতাংশের কাছাকাছি। সামরিক বাহিনীতে নারী নেতৃত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার আগামী বছরগুলোতে আরও সংস্কারের পরিকল্পনা করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD