শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) একান্ত সাক্ষাৎকার দেন অ্যাঙ্গোলার জাতীয় সংসদের স্পিকার আদাও ফ্রান্সিসকো কোরিয়া ডি আলমেইদা।

চীন সফরকালে দেওয়া সাক্ষাৎকারে আলমেইদা বলেন, এবারের সফরের গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এ সফর দুই দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে এবং দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতাকেও আরও গভীর করেছে।

চীনের উন্নয়ন ও প্রশাসনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, চীনের টেকসই উন্নয়ন, প্রবৃদ্ধি এবং রূপান্তর ও আধুনিকায়নের গতিধারা এমন একটি বিষয়, যা নিয়ে চীনা জনগণ গর্ব করতে পারে।

তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উদ্যোগগুলো আরও কার্যকর বহুপাক্ষিকতাকে উৎসাহিত করতে সাহায্য করবে এবং বর্তমান বিশ্বের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সঠিক উপলব্ধির প্রতিফলন ঘটাবে। চীন এমন একটি দেশ, যার উন্নয়নের সুস্পষ্ট দিকনির্দেশনা, সুনির্দিষ্ট লক্ষ্য ও সেগুলো অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় অ্যাঙ্গোলা অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, শিল্প ও কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা জোরদার করার ওপর মনোযোগ দিচ্ছে জানিয়ে আলমেইদা বলেন, বর্তমানে শত শত চীনা কোম্পানি অ্যাঙ্গোলায় কার্যক্রম চালাচ্ছে, কারখানা পরিচালনা করছে এবং বিনিয়োগ বাড়াচ্ছে। অ্যাঙ্গোলার অর্থনৈতিক বৈচিত্র্যকরণ প্রক্রিয়ায় চীনা কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। আমরা চীনা প্রতিষ্ঠানগুলোকে আরও সুষ্ঠু পরিবেশ দিতে আগ্রহী।

সূত্র: ছাই, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD