শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

অর্থনীতি-সমাজসহ সব খাতে নতুন অগ্রগতির বার্তা বসন্ত উৎসব বক্তৃতায়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ ১৪ ফেব্রুয়ারি সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে ২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং উপস্থিত থেকে ভাষণ দেন। তিনি সিপিসি কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে চীনের সব জাতিগোষ্ঠীর মানুষসহ হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, তাইওয়ানের স্বদেশি এবং প্রবাসী চীনাদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।

ভাষণে সি চিন পিং বলেন, “বিদায়ী ‘সাপের বছর’ ছিল একটি অসাধারণ সময়। এক জটিল ও প্রতিনিয়ত পরিবর্তনশীল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মুখে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসের সঙ্গে এগিয়ে গেছি। দল ও দেশের স্বার্থে আমরা অর্জন করেছি নতুন অগ্রগতি।

তিনি আরও উল্লেখ করেন যে, গত এক বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল লক্ষ্যমাত্রাগুলো সফলভাবে অর্জিত হয়েছে। বিশেষ করে ‘১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এর ফলে চীনের অর্থনৈতিক সক্ষমতা, বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় প্রতিরক্ষা শক্তিসহ সামগ্রিক জাতীয় শক্তি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনা বৈশিষ্ট্যমণ্ডিত আধুনিকায়নের পথে দেশ এখন আরও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।সমাবেশে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD