শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

অবরুদ্ধ এল-ফাশেরে অপুষ্টিতে এক সপ্তাহে ৬৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশেরে গত এক সপ্তাহে অপুষ্টিতে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। রবিবার উত্তর দারফুর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই হিসাব শুধু হাসপাতালে পৌঁছাতে সক্ষম ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা। বাস্তবে নিরাপত্তাহীনতা ও যানবাহনের অভাবে অনেকেই চিকিৎসা না পেয়ে ঘরে কিংবা স্থানীয়ভাবে দাফন হয়েছেন।

গত বছরের মে থেকে শহরটি আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর অবরোধে রয়েছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া যুদ্ধে আরএসএফ সুদানের সরকারি সেনাদের সঙ্গে লড়াই করছে। এল-ফাশেরে বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ বড় শহর, যা চলতি বছরের শুরু থেকে আরএসএফের তীব্র হামলার মুখে।

এপ্রিলে নিকটবর্তী জামজাম শরণার্থী শিবিরে বড় ধরনের হামলার পর হাজারো মানুষ এল-ফাশেরে আশ্রয় নেন। তবে খাদ্য সংকট তীব্র হওয়ায় একসময়কার প্রধান সহায় কেন্দ্র ‘কমিউনিটি কিচেন’-এর অধিকাংশই বন্ধ হয়ে গেছে। এখন অনেক পরিবার পশুখাদ্য ও পচা খাবারের ওপর নির্ভর করছে।

সবচেয়ে বড় কমিউনিটি কিচেনে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মানুষকে মাত্র একবার খাবার দেওয়া হচ্ছে। ব্যবস্থাপক মাজদি ইউসুফ বলেন, ছয় মাস আগে দিনে দুই বেলা খাবার দেওয়া হলেও এখন সরবরাহ কমে যাওয়ায় এক বেলাতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। আগে একটি প্লেট তিনজন ভাগ করে খেতেন, এখন সাতজন ভাগ করছেন। নারী ও শিশুদের মধ্যে ফুলে ওঠা পেট, ডোবা চোখসহ তীব্র অপুষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, শহরের পাঁচ বছরের নিচে প্রায় ৪০ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যার ১১ শতাংশ মারাত্মক অবস্থায়।

এক বছর আগে আশপাশের শিবিরগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা হয়েছিল। জাতিসংঘ সতর্ক করেছিল, দুর্ভিক্ষ শহরের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে এল-ফাশেরে ও আশপাশে প্রায় ১০ লাখ মানুষ মানবিক সহায়তার বাইরে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, হাজারো পরিবার মৃত্যুর মুখে পতিত হওয়ার ঝুঁকিতে।

জুনে শহরমুখী জাতিসংঘের ত্রাণ বহরে হামলায় পাঁচজন সহায়ক কর্মী নিহত হন। বর্ষাকালে রাস্তাঘাট ভেঙে পড়ায় সরবরাহ আরও কঠিন হয়ে পড়েছে। চলমান সংঘাতে লাখো মানুষ বাস্তুচ্যুত ও হাজারো নিহত হয়েছেন। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট বলে আখ্যা দিয়েছে।

মাজদি ইউসুফ বলেন, “যারা কমিউনিটি কিচেনে খাবার পাচ্ছেন, তারাও না খেয়ে আছেন। শিশুদের চোখে ক্ষুধার আতঙ্ক স্পষ্ট।” শহরের এক শিশু হাসপাতালের চিকিৎসক জানান, মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে গেছে। আবু শৌক শিবিরের নেতা আদম ইসা জানান, প্রতিদিন পাঁচ থেকে সাতজন শিশুর মৃত্যু হচ্ছে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সুদান প্রতিনিধি শেলডন ইয়েট সতর্ক করে বলেন, “আমরা ভয়াবহ বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, একটি প্রজন্মের শিশুদের স্থায়ী ক্ষতির মুখে ঠেলে দিচ্ছি।”

সূত্র: আল-অ্যারাবিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD