ছেলে :
”আমার কল্যাণ পথের পথিক দেবী“
আমি এসেছিলাম , আমার কথা রেখেছিলাম ,
তুমি কথা রাখনি .
আমি এসেছিলাম তোমার হালকা তন্দ্রালোকে
স্বপ্নের মাঝে …
আমি এসেছিলাম তোমার ভাবা ভাবনা গুলির
মাঝে….
একান্ত আপন করে চুপিসারে, সেখানে অন্য কেউ
ছিল না, ছিলাম আমি আর তুমি ….
বোকা তুমি বোঝনি, আমি এসেছিলাম
আমি এসেছিলাম বাতাসে লুকিয়ে পড়া
ভোরের কিরনের সাথে…..
আমি এসেছিলাম কোন এক সময় বাতাসে
লুটিয়ে পড়া তোমার কপালের উপর
এলোমেলো চুলের সাথে ….
আমি এসেছিলাম তোমার গুন গুন গাওয়া
গানের মাঝে …..
আমি এসেছিলাম সদ্য ম্লান করে আসা
রুপ লাবণ্যের সাথে …
বোকা তুমি বোঝনি ,আমি এসেছিলাম
তোমার কাছেই, তোমার নিরব সান্নিধ্যে !
মেয়ে : আমি সারারাত জেগেছি একা
আর ভেবেছি আমি বারবার
আমি এখনও বুঝিনি তুমি আছ
কি আমার , নাকি নেই তুমি যে আমার !!