শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ফ্রাঙ্কফুর্টে বিক্রমপুর প্রবাসীদের সংস্কৃতি ও স্বাদের আনন্দঘন আয়োজন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা উৎসব। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আয়োজিত এই উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের সভাপতি শামসুল করিম পলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মুগবা হোসেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেশাত্মবোধক গানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূইয়া, সহসভাপতি দুলাল আহম্মদ, দোলন খান ও মুরাদ আহম্মদসহ সংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল। সারা অনুষ্ঠানজুড়ে উপস্থাপনা করেন আতিকুর রহমান সবুজ।

সন্ধ্যা ঘনিয়ে এলে পুরো হলজুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন রকম পিঠার মোহনীয় সুবাস। দুধ-চিনির ঘ্রাণ, খেজুরের রসের স্বাদ আর নানান ঐতিহ্যবাহী পিঠার সমাহার অতিথি-সবার মন ভরিয়ে দেয়। উৎসবের আমেজ বাড়াতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী এনামুল হক, আতিকুর রহমান সবুজ এবং এম খান বাবুল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন জার্মানির পরিচিত সাংবাদিক ফাতেমা রহমান রুমা।

গান, পিঠা আর আড্ডায় সন্ধ্যা পরিণত হয় আনন্দমুখর এক সাংস্কৃতিক আয়োজনে। অনুষ্ঠান শেষে পরিবেশন করা হয় বিক্রমপুরের স্বাদে ভরপুর কাচ্চি বিরিয়ানি ও মিষ্টি, যা উৎসবের জমকালো পরিসমাপ্তি ঘটায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD