শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালীর রোমে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালী প্রতিনিধি: ইতালীর রোমে সেন্তসেল্লে বাইতুসালাম জামে মসজিদ ও নূরানী মাদ্রাসা’র আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন এসেক্স জামে মসজিদের খতিব ও এনটিভি’র জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান ‘জীবন জিজ্ঞাসা’র আলোচক শাইখ মাহমুদুল হাসান।

এ সময় মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমসহ অনেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান।

সেন্তসেল্লে বাইতুস্সালাম মসজিদের খতিব মাও: রহমত উল্লাহ’র পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের সকল মসজিদের সম্মানীত ইমাম ও খতিবগন।

সার্বিক সহযোগিতায় থাকা সেন্তসেল্লেবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন তার শুভেচ্ছা বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি শাইখ মাহমুদুল হাসান আলোচনায় বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শান্তিময় জীবন যাপন করতে হলে প্রতিটি ক্ষেত্রে কুরআনকে আকঁড়ে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, অমুসলিম দেশে বসবাস করছি তাই সর্তকতার সাথে চোখ ও মুখ ব্যবহার করে নিজের আত্মশুদ্ধি নিজেদেরই করতে হবে। আমাদেরই দায়িত্ব নতুন প্রজন্মকে ইসলাম সর্ম্পকে জানানো এবং তাদের মুক্তির রাস্তায় আগ্রহ সৃষ্টি করা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD