শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বেলজিয়ামে তারেক রহমানের জন্মদিন পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

বেলজিয়াম ব্রাসেলস থেকে ফারুক আহাম্মেদ মোল্লা: জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমান। লন্ডন ছাড়াও দেশে-বিদেশে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় এই নেতাকে স্মরণ করেন বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির কোটি সমর্থক।

২১শে নভেম্বর রোজ বুধবার স্থানীয় সময় রাত ৯টা কেক কেটে মজলুম এই জননেতার জন্মদিন পালন করে বেলজিয়াম বিএনপি।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ, সহ-সভাপতি আবু বকর, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম সম্পাদক আশিক আহাম্মেদ বাপ্পি, আব্দুল বাতেন মারটিন।

বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য একটি আশির্বাদ এবং শেখ হাসিনা ও তাদের দোসরদের জন্য এক আতঙ্কের নাম। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নিন্দা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে মনোনয়নপ্রত্যাশীদের সাথে কথা বলায় শেখ হাসিনার এই অবস্থা! আর স্বশরীরে দেশে উপস্থিত হলে বঙ্গোপসাগর ছাড়া যে তাদের গতি নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. কামাল হোসেন পাটোয়ারী-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বেলজিয়াম বিএনপি। বেলজিয়াম যুবদলের আহবায়ক কাজী রহিমুল আহসান বাবু। যুগ্ম আহবায়ক সাইফউদ্দিন ইরান, যুবদল নেতা মাসুম পারভেজ, যুবদল নেতা মাহমুদুল হাসান মম, রাসেল আহামেদ, সরদার জহির, মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD