শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লিসবনের মৌলভীবাজার প্রবাসীদের মতবিনিময় সভায় বকুল খান সংবর্ধিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

লিসবনে মতবিনিময় সভায় সংবর্ধিত হয়েছেন বাংলাদেশকে প্রেসক্লাব ইন স্পেনের সাধারণ সম্পাদক বকুল খান। গত ৬ নভেম্বর বাংলাদেশী অধ্যুষিত মাতৃমনিজ-এ স্পাইস রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করে লিসবনের মৌলভীবাজার প্রবাসীরা। এতে কমিউনিটি নেতা শহিদুর রহমান সভাপতিত্বে ও পারভেজ আহমেদে সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আমির সোহেল, আরশাদ হুসেন সুমন, শফিউল আলম।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলওয়াত করেন সাইফুল আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন আবুল মনসুর টিটু। এছাড়া এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ ও প্রবাস কথা পর্তুগালের মডারেটর জাহিদ কায়সার।

বকুল খান বলেন, প্রবাসে সাংবাদিকতা করে পাওয়ার কিছু নেই। এখানে মানুষের ভালোবাসা ও আন্তরিকতা পাবেন অফুরন্ত এবং নিখাত। বহির্বিশ্ব এ বাংলাদেশকে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তবে এক্ষেত্রে শুধু সাংবাদিকরা এগিয়ে আসলে হবে না, সকল বাংলাদেশ প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

বকুল খান আরো বলেন, দেশে ছেড়ে যারা প্রবাসীরা হয়েছেন তারাই প্রত্যেক ক্ষেত্রে এক ও অভিন্ন হয়ে প্রবাসের বুকে নতুন একটি বাংলাদশ রচনায় এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়ার তিনি অবাধ তথ্য ও প্রযুক্তির প্রবাহের যুগে বিশ্বময় কানেকটিভ থাকার প্রয়োজনীয়তা সময়ের দাবি বলে মন্তব্য করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD