শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালিতে বরিশাল বিভাগ সমিতির সুধী সমাবেশ অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

ইতালী থেকে মিনহাজ হোসেন: ইতালির বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতির যৌথ আয়োজনে উৎসবমুখর ও প্রবাসীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী সুধী সমাবেশ উপলক্ষে গ্রীল পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্থানীয় সময় দুপুর ২ ঘটিকায় রোমের কল্লি আলবানি পার্কে বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুজন সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন এর যৌথ পরিচালনায় বরিশাল জেলা ও বিভাগ যুব সমিতি এর সার্বিক তত্ত্বাবধানে গ্রীল পার্টিতে আগত প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা লুত্তফর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আতিয়ার রসুল কিটন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান সিকদার, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, মহিলা সম্পাদিকা শান্তা সিকদার, বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারন সম্পাদক জামাল হোসেন, মহিলা সম্পাদিকা রুপালী গোমেজ, বরিশাল বিভাগ যুব সমিতি সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, মহিলা সম্পাদিকা ইলমা হাসান সহ আরো অনেকেই।

এছাড়াও দিনব্যাপী এ গ্রীল পার্টিতে অংশ নিয়ে আয়োজক দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, বিশেষ অতিথি ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ-সভাপতি হাবিব চৌধুরী,হাজী জসিম উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাহাবুব প্রধান, মো. দ্বীন মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাবিব মকদম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি দিদারুল আবেদীন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীমা পপি, সানপাওলো ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন আহমেদ, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ইতালী সেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা মাসুদ রানা, নবজাগরণ নারী সংস্থা তুসকোলানা সভাপতি সানজিদা ইসলাম সংগীতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন, বরিশালের বিশিষ্ট ব্যক্তিক্ত মোঃ শাহজাহান তালুকদার প্রমুখ।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে বলেন বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতি প্রবাসীদের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছে ও যাবে, আমরা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন সহ নানা ধরণের সমস্যায় সহযোগিতা করছি। এবং তারা আরো জানিয়েছেন ইতালীতে বসবাসরত নারী, পুরুষ, শিশু, যুবকসহ সকলকে নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। এবং প্রবাসী সকল বরিশাল বাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

এছাড়াও বিশাল এ আয়োজনে আনন্দঘন পার্টিতে যোগদেন নারী, পুরুষ, শিশুদের পাশাপাশি ব্যবসায়ী, কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের ও বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ প্রায় তিন শতাধিক রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ বেশ কয়েকজন ইতালীয়ানরা ও। রোমের কল্লি আলবানি পার্কে প্রবাসী বাংলাদেশী দের ঢল নামতে থাকে বরিশাল বিভাগ সমিতির এ বিশাল আয়োজনে।

দিন ব্যাপী এ অনুষ্ঠানে নারী, পুরুষ , শিশু রা মেতে উঠে আনন্দে উল্লাসে। প্রবাসে যেন ফিরে পেয়েছে এক টুকরো বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD