শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

নাইম আব্দুল্লাহর জন্মদিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
দুপুরে ওয়ালী পার্ক থেকে একটি সাংবাদিক সম্মেলন করে ফিরছি। আউয়াল ও ফয়সাল আজাদ ফোন করে গ্রামীণ চটপটিতে যেতে অনুরোধ করলো। ভাবলাম হয়তো কোনো জরুরী বিষয়। বাজার সদাই ফেলে ছুটে গেলাম। রেলওয়ে প্যারেডে সবাই আমার জন্য অপেক্ষা করছে। জন্মদিনের কেক কাটা হবে।
সকালে রতন দা আমার ফেজবুকে ওয়ালে লিখেছে, ‘ ২ রা সেপ্টেম্বর। আমাদের প্রিয়জন নাইম আব্দুল্লাহর জন্মদিন। ব্যস্ততার শহরে হয়তো গতানুগতিক ভাবেই কাটবে কোনো অনুষ্ঠানের নিউজ কভার করতে ক্যামেরা নিয়ে ছুটবেন। তার জন্মদিন হয়তো পালন করা হবেনা। প্রচারের সাথে জড়িত এই মানুষটি  নিজের ক্ষেত্রে প্রচার বিমূখ বলেই তার নিজের টাইমলাইনে লাইনে তালা দিয়ে রেখেছেন। তাতে কি! তার অনুরাগীরা তাকে উইশ করার কোনো না কোনো খুঁজে বের করে নেবে। শুভ জন্মদিন।’
রাস্তার উপরে ফুটপাথে টেবিল বসানো হয়েছে। তার উপর রাখা হয়েছে জন্মদিনের কেক। দিদার ভাই আমাকে ব্যাখ্যা করে বললেন, আমরা রাস্তার উপর খোলা জায়গায় আপনার জন্মদিন পালনের আয়োজন করেছি। যাতে করে এই রাস্তা অতিক্রম কালে সবাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে।
বাংলাদেশী অধ্যুষিত এই রাস্তা অতিক্রম কালে সবাই একেক করে জড়ো হলো। যখন সবাই একসাথে উইশ করা শুরু করলো তখন আশেপাশের দোকানগুলি থেকে আরও অনেকে এসে শামিল হলো।
সবাই আমাকে আবেগ মাখা ভালোবাসায় জড়িয়ে ধরলো। আমি পেছনে ফিরে চোখ মুছলাম।
সন্ধ্যায় গেলাম একটি নাটকের মহরত অনুষ্ঠানে। রহমত ভাই উপস্থিত সবাইকে আমার জন্মদিনের কথা মনে  করিয়ে দিলে সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো।
যারা ফেসবুকে কিংবা ব্যক্তিগতভাবে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
নাইম আব্দুল্লাহ
সিডনি প্রবাসী লেখক ও সাংবাদিক
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD