শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল আসছে রোহিঙ্গা ক্যাম্পে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা বাংলাদেশ ‘সেফ কান্ট্রি’ তালিকায়, বদলেছে জার্মানির অ্যাসাইলাম নীতি: স্বেচ্ছায় ফেরার প্রবণতা তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন চার সদস্য, শপথ আজ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯২৫ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারি বর্ষণ সন্ধ্যা শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা

দেলওয়ার জাহিদ বিপ্লব, ফ্রাঙ্কফুট,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জার্মান আওয়ামী যুবলীগের উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় ফ্রাঙ্কফুর্টের Saalbau Niederrad, GoldsteinStraße 33-এ আয়োজিত এ সভায় জার্মান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নজরুল ইসলাম খালেদ, দেলোয়ার জাহিদ ‘বিপ্লব’, আমানউল্লাহ ইসলাম, এনামুল আহমেদ ও আব্দুল হামিদ। সভাটি সঞ্চালনা করেন মনিবুর রহমান ‘সম্রাট’ ও এহসান আহমেদ চৌধুরী ‘শাহিন’।

আলোচনা সভায় ১৫ আগস্টের তাৎপর্য এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ ঘটনা স্মরণ করে বক্তারা বক্তব্য দেন। তারা ওইসব ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিয়ার রহমান বাদশা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

এ ছাড়া জার্মান ছাত্রলীগ, জার্মান যুবলীগ এবং জার্মান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আয়োজকরা জানান, ১৫ আগস্টের জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এসব ঘটনার বিষয়ে নতুন প্রজন্মকে অবহিত করাই ছিল আলোচনা সভার অন্যতম উদ্দেশ্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD