শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

হামবুর্গে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বইমেলা ও বাংলা কার্নিভাল

শ্রাবণ রহমান, হামবুর্গ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬

প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবহ ছড়িয়ে দিতে জার্মানির হামবুর্গে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলা বইমেলা ও বাংলা কার্নিভাল। বাঙালির ঐতিহ্য, আবেগ ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় দিনব্যাপী এই আয়োজন।

প্রতি বছরের ধারাবাহিকতায় সাংস্কৃতিক সংগঠন “বাংলার পার্বণ”-এর সার্বিক তত্ত্বাবধানে হামবুর্গের প্রাণকেন্দ্র হর্নার ফ্রাইহাইটে অনুষ্ঠিত হয় এবারের তৃতীয় আসর। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন “বাংলার পার্বণ”-এর অন্যতম সংগঠক মৃদুল রায়। তিনি বলেন, “বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতে বাংলা বইমেলা ও সাংস্কৃতিক কার্নিভালের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসী সাংবাদিক শ্রাবণ রহমান বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা আত্মপরিচয়কে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সৌন্দর্য পৌঁছে দিতে নিয়মিত বাংলা বই পড়া ও দেশীয় সংগীতচর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আরও উপস্থিত ছিলেন হামবুর্গ পার্লামেন্টের সদস্য ও আইনজীবী মেহরিয়া আশুফতাহ।

 

অভিবাসী ও শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২০২৩ সালে “প্রবাসী ভারতীয় সম্মান” পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ও উদ্যোক্তা ড. অমল মুখোপাধ্যায়।তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এবারের কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে নৃত্য, দেশাত্মবোধক গান, ব্যান্ড সংগীত ও কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রবাসের আকাশে যেন এক টুকরো বাংলার আবহ ছড়িয়ে পড়ে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায়। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে উৎসবটি পায় ভিন্নমাত্রা।

হামবুর্গে বসবাসরত শিশু-কিশোর, তরুণ-তরুণী ও প্রবীণসহ সব বয়সী বাঙালিদের জন্য দিনটি ছিল এক আনন্দঘন মিলনমেলা। বই, সংস্কৃতি আর বাঙালিয়ানার আবেগে সাজানো এই আয়োজন প্রবাসে বসেও যেন ছুঁয়ে যায় বাংলার মাটির ঘ্রাণ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে “বাংলার পার্বণ”-এর স্থায়ী সদস্য ও খাদ্য-পুষ্টি বিজ্ঞানী ড. কামাল হোসেন ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা বইমেলা ও কার্নিভাল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, “প্রবাসে বাংলা সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD