শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছান। চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফর করছেন।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী নিকোলাই চেরনিশেঙ্কো এবং রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হান হুইসহ অন্য কর্মকর্তারা।

এ সময় লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চলতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধান দুইবার বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দিয়েছেন।

লি ছিয়াং বলেন, নতুন যুগে চীন-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করে যেতে আগ্রহী। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও ফলপ্রসূ হবে, উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে এবং বিশ্বশান্তি ও উন্নয়নে স্থিতিশীলতা ও নিশ্চয়তা জোরদার হবে।

তাজিকিস্তানে সরকারি সফর এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে অংশগ্রহণ শেষে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান চীনের প্রধানমন্ত্রী।

সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD