শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে, সম্প্রতি একটি অভিনন্দনবার্তা পাঠান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় তিনি বলেন, ৭০ বছরে ইনস্টিটিউট এমন বিপুলসংখ্যক নির্দলীয় প্রতিনিধি তৈরি করেছে, যারা চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাথে একই আদর্শ ও আকাঙ্ক্ষা পোষণ করেন এবং নিজেদের সংগ্রামে ঐক্যবদ্ধ। এটি দেশপ্রেমিক ঐক্যবদ্ধ ফ্রন্টকে সুসংহত ও বিকশিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সি বলেন, আশা করা যায়, সবাই সঠিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে ধারণ করবেন; ক্রমাগত রাজনৈতিক প্রশিক্ষণ জোরদার করবেন; ব্যাপকভাবে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলবেন; এবং শিক্ষাদান, গবেষণা ও পরিচালনার মান নিরন্তর উন্নত করবেন। ঐক্যবদ্ধ ফ্রন্টের মধ্যে প্রতিভা বিকাশ, তাত্ত্বিক গবেষণা এবং নীতি ও নির্দেশিকা প্রচারের মতো ক্ষেত্রগুলিতেও ভূমিকা পালন করতে হবে, যাতে সিপিসি ও দেশের সার্বিক কাজকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায়।

২০ অক্টোবর (মঙ্গলবার), কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে, সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং, সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা পড়ে শোনান।

এ সময় ওয়াং আরও বলেন, আমাদেরকে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা থেকে শিখতে হবে। নতুন যাত্রাপথে, একাডেমিকে অবশ্যই ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র’-বিষয়ক সি চিন পিং চিন্তাধারার নির্দেশনা মেনে চলতে হবে; রাজনৈতিক প্রশিক্ষণ ক্রমাগত জোরদার করতে এবং ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD