শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পর্তুগাল আওয়ামী পরিবারের উদ্যোগে শোক দিবস পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
মো রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল: আওয়ামী পরিবার পর্তুগালের উদ্যোগে ২৬ শে আগষ্ট রোজ রবিবার লিসবনের স্থানীয় রেই দি ইন্ডিয়া রেস্টুরেন্টে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা এবং দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

পর্তুগাল আওয়ামীলীগের সিনিয়র নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগ নেতা মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগের উপদেষ্টা আবুল বাশার বাশদা, নজরুল ইসলাম সুমন, মোঃ আলাউদ্দিন। মোঃ শাহীনের পবিত্র কোরআন তেলাওয়াত ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মূল আলোচনা ও দোয়া মাহফিলের সূচনা হয়।

উক্ত শোক দিবস ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল আ’লীগ ও কমিউনিটির প্রবীণ ব্যক্তি লেহাজ উদ্দিন, আবদুল সাত্তার, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, আবু ভুঁইয়া, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবুর মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক বেলাল রেজা, পর্তুগাল আ’লীগের তবারক হোসেন তপু, আলাউদ্দিন আলো, মাঈন উদ্দিন মাস্টার, জাহিদ কায়সার, আমজাদ হোসেন, আলী হোসেন, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান, ফুয়াদ হাসান ও মোঃ শাহীন, মাহবুব, সবুজ প্রমুখ।

আলোচনা শেষে ও নৈশভোজের পূর্বে শোক দিবস ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, ২১ শে আগষ্ট গ্রনেড হামলার নিহত ও পর্তুগাল আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুর রাজ্জাকের বাবার বিদায়ী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন সোয়েব হোসেন সাগর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD