শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে জেল কাটেন ভৈরবে ২২ যুবক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রথম মৃত্যুববার্ষিকী পালন করতে গিয়ে জেল কাটতে হয়েছিল ২২ যুবকের।

১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী ভৈরবে পালন করতে গিয়ে ২২ জন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে। পরে থানায় তাদেরকে অমানুষিক নির্যাতন করে জেলে পাঠানো হয়। সেদিন আয়োজনকারীদের অপরাধ ছিল জাতির জনক বঙ্গবন্ধুর নামে মিলাদ পড়ানো। তারপর দীর্ঘদিন কারাভোগ করার পর পর্যায়ক্রমে তাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। সেই সাহসীদের কথা ভৈরবে এখন আর কেউ স্মরণ করে না। আজও তারা অবহেলিত হয়ে দিন কাটাচ্ছে।

তাদের মধ্য অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে দুঃখে কষ্টে মারা গেছে। বঙ্গবন্ধুর ৪৩ তম মৃত্যুবার্ষিকী আজ। প্রথম মৃত্যুবার্ষিকী হিসেবে ৪২ বছর পর সেদিনটি আজ ফিরে এসেছে।

সেদিনের পুলিশের নিকট গ্রেফতারকৃত রসরাজ সাহা ও ফিরোজ মিয়া এই প্রতিনিধিকে জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর ১৯৭৬ সালে সামরিক সরকারের ভয়ে তখন এদেশের গাছের পাতাও বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করত না। কিন্ত আমরা ২২জন সেদিন সাহসিকতার সাথে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে মিলাদের আয়োজন করেছিলাম। এখন আওয়ামী লীগের নেতারাসহ কেউ আমাদের কথা মনে করে না। প্রতিবছর বঙ্গবন্ধুর শাহাদাৎ দিবসে নেতারা আমাদেরকে নিমন্ত্রণ পর্যন্ত দেয় না।

জানা গেছে, আজ থেকে ৪২ বছর আগে ১৯৭৬ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম শাহাদাৎ বার্ষিকী পালন করতে ভৈরবে মিলাদের আয়োজন করা হয়। আয়োজককারীর নেতৃত্বে ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ফারুক। তৎকালীন হাজি আসমত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে (বর্তমানে শৈবাল হোটেল) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। সেদিন বিকেল সাড়ে ৩ টায় ১২ জন মৌলভী ছাত্রাবাসে এসে কোরআন খতম শুরু করেন। বিকেল ৪টার মধ্য একে একে ২২জন নেতা কর্মী মিলাদ মাহফিলে উপস্থিত হয়। ভৈরবের অনেকেই মিলাদে আসার কথা ছিল কিন্ত সামরিক সরকারের পুলিশের ভয়ে সেদিন অনেকেই উপস্থিত হয়নি।

১৯৭৬ সালের ১৫ই আগস্ট ওই মিলাদ অনুষ্ঠানে যারা উপিস্থিত হয়েছিল তারা হলেন- বীরমুক্তিযোদ্ধা ও যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাছ (বর্তমানে ভৈরব পৌর মেয়র), আসাদুজ্জামান ফারুক (বর্তমানে সাংবাদিক), রুহুল আমিন, মাহাবুব (বর্তমানে মৃত), মতিউর রহমান, মফিজুর রহমান, মোশারফ হোসেন জজমিয়া (বর্তমানে মৃত), জিল্লুর রহমান জিল­ু (বর্তমানে মৃত), আসাদ মিয়া
(বর্তমানে মৃত), আতাউর রহমান, আসাদুল হক শিশু, দীলিপ চন্দ্র সাহা ও তার ভাই দিপেন্দ্র চন্দ্র সাহা, ফজলুর রহমান (বর্তমানে মৃত), আবদুল হামিদ, ইদ্রিছ মিয়া, মাহবুব আলম, রসরাজ সাহা, সুবল চন্দ্র কর (বর্তমানে মৃত) , শাহজালাল হোসেন, আজমল ভূইয়া ও ফিরোজ মিয়া।

মিলাদ শুরুর আগেই ঢাকা থেকে এ খবর পৌঁছে যায় সামরিক সরকারে উচ্চ মহলে। তাৎক্ষণিক ওয়ারলেস ম্যাসেজ পেয়ে ভৈরব থানার প্রায় ৪০-৫০ জন পুলিশ ছাত্রাবাসটি ঘিরে ফেলে। সেদিন পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করেই মৌলভীদের কোরআন খতম বন্ধ করে দিয়ে গালিগালাজ শুরু করে। লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। এ সময় ফখরুল আলম আক্কাছ পুলিশের উপস্থিতির কারণ জানতে চাইলে তাকে বেধড়ক পেটানো হয়। তখন পুলিশ বলল, তোমরা সবাই অ্যারেস্ট, কেউ পালাবার চেষ্টা করবে না। তারপর মৌলভীদেরসহ সবাইকে ভৈরব থানায় নেয়া হলো। থানায় নিয়ে সারারাত ২২ জনকে অমানুষিক নির্যাতন করা হলো। পরদিন সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কিশোরগঞ্জ মহকুমা আদালতে চালান দেয়া হলো।

মৌলভীদেরকে থানায় নেয়ার পর মুচলেকা রেখে (মুচলেকায় বলা হলে ভবিষ্যতে বঙ্গবন্ধুর কোন মিলাদ আয়োজনে তারা যাবে না) ছেড়ে দেয়া হলো। আদালত তাদেরকে জামিন না দিয়ে সেদিন ২২ জনকেই কারাগারে পাঠিয়ে দেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD