শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

সবজির দাম ঊর্ধ্বমুখী

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীসহ সারাদেশের বাজারে সবজি কেনাকাটায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে সবজির দাম দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। এমন বাড়তি দামেই ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্রেতাদের পকেট কেটে নিচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, আলু-পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে বাজারে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় সীমিত আয়ের মানুষ এখন আলু ও পেঁপের দিকেই ঝুঁকছেন। এছাড়াও, পেঁয়াজের দাম এখনও কমছে না। পেঁয়াজ-রসুন, আদা-হলুদের মতো মসলাজাতীয় পণ্যের দামও ক্রমেই বাড়ছে।

‎সরেজমিনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলা কাঁচাবাজার, টাউন হল কাঁচাবাজার,কৃষি মার্কেট, রায়েরবাজার কাঁচা বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। ক্রেতারা অভিযোগ করে বলেন, সবজির দামে অস্থিরতা আরও বেড়েছে। আলু, পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে সবজি বাজারে খুঁজে পাওয়া কষ্টকর। বাজারে নতুন গোলাকৃতির বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা কেজি দরে। ঝিঙ্গা, পটল, ঢ্যাঁড়স ৮০-৮৫ টাকার আশেপাশে বিক্রি করতে দেখা গেছে। এছাড়াও, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি বাজারভেদে দাম ১০০-১২০ টাকা পর্যন্ত। প্রতিটি লাউ কিনতে হচ্ছে ৮০-১০০ টাকায়। এছাড়াও, প্রতি কেজি পেঁয়াজ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের পাশাপাশি, রসুন কেজি প্রতি ১৬০-১৮০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

‎মোহাম্মদপুরের টাউন হল বাজারে সবজি কিনতে আসা রিকশাচালক আবদুল হামিদ অভিযোগ করে বলেন, এক কেজি বেগুন কিনতে ১২০ টাকা লাগে। শাকপাতা নিতেও ৮০ টাকার নিচে তেমন কিছু পাওয়া যায় না। আমরা গরিব মানুষ কীভাবে কী কিনে রান্না করে খাব? একমাত্র আলু আর পেঁপে ছাড়া আমাদের কোনো উপায় নাই।

‎ঝিগাতলা কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ওমায়েদ আলম বলেন, বাজারে একমাত্র সহনীয় পর্যায়ে রয়েছে আলুর দাম। এই নিত্যপণ্যটি ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢাকার বাজারগুলোতে। কখন যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয়। এছাড়া বাজারে কম দামের সবজির মধ্যে রয়েছে শুধু পেঁপে। প্রতি কেজি পেঁপে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা বাজার করতে এসে সবজি কিনতে গিয়েই হাঁসফাঁস অবস্থা। মাছ-মাংসের দাম তো রীতিমতো বিলাসিতা হয়ে যাচ্ছে আমাদের কাছে। আমরা যারা সীমিত আয়ের পরিবারগুলো আপাতত আলু ও পেঁপেকেই সবজি হিসেবে ভরসা করছি। কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছি।

‎তবে, বিক্রেতারা বলছেন, একটি পণ্য কেনা থেকে শুরু করে, পরিবহন খরচ, পাইকারি বাজারের অস্থিরতা ও মৌসুমি সংকটের কারণে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এক সবজি ব্যবসায়ী জানান, আমরা পাইকারি থেকেই বেশি দামে কিনছি। গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি না করলে তো আমাদের লোকসান হবে। তাই আমার বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD