শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

নোয়াখালী মানব কল্যাণ পরিষদ ফ্রান্সের সমুদ্র সৈকত ভ্রমণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ আগস্ট, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী মানব কল্যাণ পরিষদ ফ্রান্সের উদ্যোগে সমুদ্র সৈকত ভ্রমণ ও বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

প্যারিস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে প্লাজ বেরক সমুদ্র সৈকতে এই বনভোজন উদযাপন করেন ২৭০ জনের ও বেশী বাংলাদেশী প্রবাসী। এতে নোয়াখালীবাসী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশী অভিবাসীরা যোগ দেন।

নাচ গান আনন্দ আর দেশীয় মুখরোচক খাবার ছাড়াও ছিল পুরুষ, মহিলা ও শিশুদের জন্য পৃথক পৃথক খেলাধুলা।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ ব্যক্তিত্ব এম এ কাসেম।

আমন্ত্রিত অতিথি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী বিটি আই কার্গোর চেয়ারম্যান কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বাংলার এম ডি বিন তারেক ও কামাল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক সাইফুল রাসেল, গোলাম মাওলা, মাষ্টার আব্দুল করিম, শওকত আলী, ফয়েজ আহাম্মেদ, লিটন খাঁন, আলম খাঁন, ইমাম হাসান, জসিম উদ্দিন, ফারুক, মনির হোসেন, আব্দুল কুদ্দুস, এমডি নুর, আনোয়ার হোসেন, আজাদ, একলাছ হক, তারেক, সবুজ, সোহেল, রাজু, মিজানুর রহমান, বাদল, রনি, মুরাদ, পারভজে, মোস্তাফিজ, আব্দুস সামাদ প্রমুখ।

সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD