শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

কুমিল্লা জেলা সমিতির ফ্রান্স শাখার সভাপতি শাহআলম সম্পাদক নাসির নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলা বাসীদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স। এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন শাহআলম এবং সাধারন সম্পাদক নাসির আহম্মেদ।

শনিবার প্যারিসের গার্দু নর্দের স্থানীয় এক হল রুমে কুমিল্লা মহানগর এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুট্টুর সভাপতিত্বে সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ ডঃ কামরুল হাসান, বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আমিন খান হাজারী, যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইয়ূম সরকার, হারুনুর রশিদ, স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, নারী নেত্রী শামীমা আক্তার রুবি, ব্যবসায়ী বাকি বিল্লাহ খোকন, আরমানুজ্জামান, মাহমুদুল হাসান, মাসুদ আরমান রানা।

এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, সানিম মোহাম্মদ, গোলাম রসুল রুবেল, শফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা দেশ ও প্রবাসে সমান তালে কুমিল্লার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার উপর জোর দাবি জানান।

পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কুমিল্লা প্রবাসী বিশাল জনগোষ্ঠীর অবদানের কথা উল্লেক করে বলেন, বাংলাদেশের ইতিহাস সংগ্রামে কুমিল্লার মানুষের অবদান থাকা সত্বের বর্তমান সময়ে কুমিল্লা একটি অবহেলিত জেলা হিসাবে সকলের কাছে পরিষ্কার, কেননা কুমিল্লার নামে বিভাগ হচ্ছে না, বিমান বন্দর থাকা সত্বেও তা চালু হচ্ছে না তাই দলমত নির্বিশেষে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি মাত্র।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD