জসিম উদ্দীন সরকার, লেবানন : গত শনিবার লেবাননস্থ শাহ্জালাল প্রবাসী সংগঠনে শুয়াইফাত শাখার সভাপতি জনাব শাহীন আহমেদের আমন্ত্রনে স্থানীয় একটি বাংলোতে প্রাকৃতিক মন মুগ্ধকর পরিবেশে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ্জালাল প্রবাসী সংগঠনের শুয়াইফাত শাখার সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও উপদেষ্টা জবরুল ইসলামে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বৈরুত কেন্দ্রীয় কমিটির সভাপতি শামিম আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ্জালাল প্রবাসী সংগঠনের শুয়াইফাত শাখার সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, প্রধান উপদেষ্টা শেখ সঈফ উদ্দিন আনোয়ার, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রুমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ জামিল আহমেদ, দপ্তর সম্পাদক জিয়াযুল ইসলাম।
বক্তারা বলেন, শাহ্জালাল প্রবাসী সংগঠন লেবানন যদিও সিলেট জেলাবাসীদের নিয়ে গঠিত, কিন্তু সংগঠনটি সকল অসহায় প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ মনে করেন লেবাননে প্রবাসীদের ঐক্যবধ্য থাকতে প্রতিটি আঞ্চলিক সংগঠন টাকা প্রয়োজন। এতে সহজেই একে অপরের পাশে দাঁড়াতে পারবে।
সব শেষে সভার সভাপতির সমাপনী বক্তব্য ও সংঠনের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
জার্মানবাংলা/প্রতিনিধি/জস