শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশীদের মহামিলন: এক জরুরি প্রস্তুতি সভা ২৯ জুন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রবাসী মহামিলন–২০২৫”-এর প্রস্তুতি সভা।

আসন্ন ২৯ জুন ২০২৫, রোববার, বিকেল ৫টায় সালবাও মিলনায়তন, Schwarzerlenweg 57, 65934 Frankfurt am Main, জার্মানির গ্রীস হায়েম শহরে এ সভা অনুষ্ঠিত হবে।

এটি মূলত একটি জরুরি আলোচনা সভা, যেখানে প্রবাসী মহামিলন–২০২৫-এর কর্মপরিকল্পনা, সম্ভাব্য সাংস্কৃতিক আয়োজন, অংশগ্রহণকারীদের তালিকা এবং সংগঠনসমূহের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে ফ্রাঙ্কফুর্ট ও এর আশেপাশের সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীদের এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ধরনের সভা কেবল একটি অনুষ্ঠান সংগঠনের দিকনির্দেশনাই নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করার এক মহৎ উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD