শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে (৩৫) এক বাংলাদেশির নিহতের খবর পাওয়া গেছে।বুধবার (২৮ মে) রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে তিনি খুন হন।

নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন।

ব্যক্তি জীবনে নাহিদ ইসলাম স্ত্রী সন্তার নিয়ে ইতালিতে থাকতেন। তার ৫ বছর বয়সের ছেলে এবং ৭ মাস বয়সের মেয়ে রয়েছে।

অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান, ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান করেছেন।

এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন আল্লাহর কাছে তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD