শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুলাই, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি:আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আবদুল আহাদ সোহেল (৩০) নামে এক বাংলাদেশী নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে দুবাই হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

নিহত আবদুল আহাদ সোহেল নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের ফরাজী বাড়ির সফিক উল্যার ছেলে। তার তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় ছিলেন।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে বাংলাদেশ থেকে ২০০৮ সালে আশিক গফুর অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস কোম্পানিতে চাকুরী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় সোহেল। ২০১৭ সালের জুন মাসে ছুটিতে দেশের  বাড়ি নোয়াখালীর সেনবাগে আসেন তিনি। ছুটি শেষে পরে আবার কর্মস্থলে ফিরে যান ।

প্রতিদিনের মতো গত রোববার কাজে যোগদানের জন্য সোহেল আবুধাবিতে তার বাসা থেকে কর্মস্থল সারজা পিকুরাং নামক স্থানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। মরদেহ  দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে নিহত সোহেলের পরিবার।

ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রবাসী আবদুল আহাদ সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD