শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ব্রিটেনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন পরিচালনা কমিটি

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ব্রিটেনে ব্রিটিশ বাঙ্গালী কবি-সাহিত্যিকদের প্রাচীণতম সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ২৫সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষনা করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ২০২৪ লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায় পূর্বলন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট ষ্ট্রীটে সংগঠনের অস্থায়ী অফিসে দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

সংগঠনের সভাপতি কবি ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি এ.কে. এম. আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। কবি মোহাম্মদ ঈকবালকে সভাপতি –উদয় শংকর দুর্জয়কে সেক্রেটারী ও কবি ‍টিভি উপস্থাপিকা হেনা বেগমকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার দেওয়ান গৗস সুলতান। তিনজন সহসভাপতি হলেন এ.কে. আজাদ ছেটন, কবি ঈকবাল হোসেন বুলবুল, সাংবাদিক রহমত আলী, এসিসটেন্ট সেক্রেটারী দু‘জন তারা হলেন কবি এম. মোশাহিদ খান, এবং কবি ও আবৃত্তিকার স্মৃতি আজাদ, সহকারী কোষাধ্যক্ষ নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহিদ, মিডিয়া সেক্রেটারী কবি-সাংবাদিক জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক কবি সৈয়দ হেলাল সাইফ, সাংস্কৃতিক সম্পাদক কবি ও সাবেক কাউন্সিলার শাহ সুহেল আমিন। ১৩ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন, সর্বজনাব কবি ময়নুর রহমান বাবুল, কবি এ,এ.এম. আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম,কবি কাজল রশিদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনূর, শামসুল হক শাহ আলম ও নূরজাহান রহমান। এখানে উল্লেখ্য যে আগামী ৩১ ডিসেম্বর নতুন কমিটি আনুষ্টানিক ভাবে দায়িত্ব ভার গ্রহন করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD