শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের অনলাইন সভা অনুষ্ঠিত

ফাতেমা রহমান রুমা, জার্মানি :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২০

ইউরোপে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব (আয়েবাপিসি) এর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ১০ মে (রবিবার) রাতে অনলাইনে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় সভায় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি লন্ডন থেকে মাহাবুব সুয়েদ, সহ-সভাপতি বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সহ-সভাপতি রোম থেকে আখি শিমা কায়সার, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, স্পেন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, পর্তুগাল থেকে সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, ইটালি থেকে তথ্য ও গবেষণা সম্পাদক আসলামুজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মিলান সমন্বয়ক নাজমুল হোসাইন, জার্মানীর ফাতেমা রহমান রুমা, ইটালির সাইফুল ইসলাম মুন্সী, স্লোভেনিয়ার রাকিব হাসান রাফি, গ্রিস থেকে মো. আলামীন, হাঙ্গেরি থেকে জেরিন ফাতেমা প্রমুখ।

অনলাইন সভায় সমন্বয়ক ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মো. রাসেল আহমদ। সভায় করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ বলেন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব ইউরোপে বসবাসরত বাঙালি সাংবাদিকদের সবচেয়ে বড় পরিবার। আমরা ইউরোপে বসবাসরত সকল প্রবাসী বাঙালিদের অধিকার রক্ষায় কাজ করে আসছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোচনা সভায় আগামী ১২ জুন পর্তুগালের লিসবনে অনুষ্ঠিতব্য চতুর্থ কার্যনির্বাহী পরিষদের সভা ও ত্রি-বার্ষিক কউন্সিল করোনাভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সভায় সিন্ধান্ত গৃহীত হয়। সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে ক্লাব-সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এছাড়াও সংগঠনের রেজিষ্ট্রেশন ও ওয়েব সাইট তৈরির অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD