শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ঢাকা সিটি নির্বাচনের নতুন তারিখ ১লা ফেব্রুয়ারি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

অবশেষে পেছানো হলো আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ। আগামী ১লা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ১৮ জানুয়ারি (শনিবার), নির্বাচন কমিশনের (ইসি) এক জরুরি বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানান। নির্বাচন পেছানোয় এসএসসি পরীক্ষা ১লা ফেব্রুয়ারির পরিবর্তে ৩রা ফেব্রুয়ারি শুরু হবে।

এর আগে বিকেল ৪টায় হঠাৎ জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভোটের তারিখ পরিবর্তন করা হলো। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হদা। দুপুরের পর ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়। এরপর এই বৈঠক শুরু হয়।

৩০শে জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো সনাতন ধর্মাবলম্বীরা। এরসঙ্গে গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD