শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মহান স্বাধীনতা দিবস ২০১৯ উযাপন করল লেবানন আওয়ামী লীগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

জসিম উদ্দীন সরকার, লেবানন: বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৈরুতের সালেম সালাম এলাকার আল মোসাব্বিহ জামে মসজিদের হল রুমে এই আয়োজন করা হয়।

লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও যুগ্ন সম্পাদক আলমগীর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ সভাপতি মোহাম্মদ আলী, , জামাল হোসেন, তাইজুল ইসলাম,রুহুল আমীন, লেবানন শ্রমিক লীগের সভাপতি ওসমান গনী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওআত করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাশাপাশি অত্র অনুষ্ঠান থেকে ঢাকার অগ্নি কান্ডের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদেনা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মহসিন মৃধ্যা, দপ্তর সম্পাদক শাহিন মির্জা, হাইছাড়া শাখার সভাপতি মোহাম্মদ শুভ, সহ সভাপতি নাজমুল ভূইয়া,  মনসুরিয়া শাখার সভাপতি আনোয়ার হুসেন, সহ-সভাপতি মোঃ লালন, মোঃ রায়হান, সাংগঠনিক সম্পাদক লালন ফকির, মাজরা টিসু শাখার প্রচার সম্পাদক নূর আলম, মারিলিয়াস শাখার সাংগঠনিক সম্পাদক আলামিন, আলবুরুজ শাখার সাধারন সম্পাদক লিটন মিয়া ও শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল।

বক্তব্যের শুরুতে নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক নেতৃত্বে ইতিহাত তুলে ধরেন।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, লেবাননে দালালদের দৌড়াত্ব কমে গেছে। দালালদের ধোকা থেকে বাঁচতে লেবানন গমনিচ্ছুকদের সরকারী নিয়মনীতি মানার পরামর্শ দেন। তবে জেনে শুনে কেউ দালালদের ক্ষপ্পরে পরলে তার জন্য কেউ দায়ি থাকবেনা। যদি কোন দালাল পুরুষদের জন্য ১লাখ ১৮ হাজার টাকা বেশী ও মহিলাদের কাছে কোন টাকা দাবি করে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে স্থাণীয় থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল মিয়ার স্বদেশ গমন উপলক্ষে নেতৃবৃন্দ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা জাকির হোসেন রানা,সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ মোমেন, যুগ্ম সাধারন সম্পাদক সিয়াম হাজারী, মাজরা টিসু শাখার সাধারন সম্পাদক মোঃ সোহাগ, মহিলা সম্পাদিকা সাথী আক্তার, মারিলিয়াস শাখা কমিটির প্রধান উপদেষ্টা সেলিম মিয়া, সভাপতি সোহাগ রাজ, শ্রমিক লীগের উপদেষ্টা মোঃ সিরাজ, সভাপতি ওসমান গণি ও মহিলা সম্পাদিকা শেফালী বেগম সহ অনেকে।

এছাড়া সকল শাখা কমিটির নেতৃবৃন্দ ও লেবাননে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD