শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

হবিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা ও যন্ত্রপাতি বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ : সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, আদর্শ কমপোস্ট, মিশ্র ফল ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, গ্রাফটিং ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারসহ ১০টি প্রদর্শনী রয়েছে।
পরে সংসদ সদস্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদর উপজেলার কৃষকদের মাঝে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে ৫টি মিনি কম্বাইন্ড হারভেস্টার, ১০টি রিপার এবং ৪টি পাওয়ার প্রেসার বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কায়কোবাদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকান্ত ধর, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ ও ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, কৃষকরাই বাংলাদেশের প্রাণ। দেশের সকল উন্নয়নেই রয়েছে কৃষকের ভূমিকা। তাই বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আর সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD