সাদা মেঘ ও জোৎস্নার কথকতা
– মো. খলিলুর রহমান
সাদা মেঘ আর জোৎস্নায় গলাগলি,
তুমি আর আমি দুজনে যেমন চলি।
জোৎস্না আলোকে আলোকিত হয় মেঘ,
তুমিও যেমন সৃজ মোর প্রেম আবেগ!
কবিতার তরে আমার জন্য তুমি,
জোৎস্না যেমন সাদা মেঘ দেহ চুমি,
সকলের মনের মনলোক আলনায়
আবেগ প্রসারে এই পৃথ্বী আংগিনায়।
নিয়ত তোমার চিন্তাতে থাকি রত
চাঁদটি যেমন সাদা মেঘে অবিরত,
আলোক প্লাবণে উপচিয়া উঠে ঢের,
তুমিও তেমন আমার মননে ফের,
আলো দিয়ে যাও তোমার চাহনি দিয়ে,
বড় সাধ নিয়ে তোমারে দেখি হে প্রিয়ে!
শতত তোমার মনোহর অবয়ব,
আনে কত সুখ বুঝেঝো কি প্রিয়ে সব?
সৃজন শক্তি তোমাকে বাহন করে,
আমার মননে যোগায় প্রতীতী ওরে,
সৃজনের তরে কালজয়ী কথামালা!
তোমাতে আমাতে অবিরাম পথচলা।