শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লেবাননে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জসিম উদ্দীন সরকার, লেবানন : লেবাননে প্রবাসী বাংলাদেশীদের প্রানপ্রিয় সংগঠন দাওয়াতুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নাবী (সঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরুতের আয়েশা বক্কর এলাকায় আল-ফারুকীয়া মসজিদের হলরুমে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দাওয়াতুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম ইউনুসিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক  মাওলানা মো. ইসহাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের আগৈলঝরা মাদ্রাসার সাবেক শিক্ষক  মাওলানা উবায়দুল্লাহ, ঢাকার রশিদবাগ মোহাম্মদীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও লেবানন আওয়ামী লীগ নেতা আবুল বাশার প্রধান, এসকেন্দার আলী মোল্লা, লেবানন বিএনপি নেতা মো. আলম ও তাজুল ইসলামসহ অনেকে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়, ক্বেরাত পাঠ করেন হাফেজ মো. সিরাজুল ইসলাম। মাহফিলে হামদ ও না’ত পরিবেশন করেন মো. কাউছসার আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাওয়াতুল ইসলাম মাদ্রাসার সাধারন সম্পাদক হাফেজ মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, কোষাদক্ষ ফারুক হোসেন, প্রবাসী ভাই-বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান, শাহজালাল প্রবাসী সংগঠনের মো. ফজলু মিয়া, লেবানন আওয়ামী লীগ আহবায়ক কমিটির আশফাক তালুকদারসহ অনেকে।

রাসুল (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান তারা।

সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম তার বয়ানে তিনি বলেন, আজ মুসলমানরা কুরআন সুন্নার আদর্শ ছেড়ে বিজাতীয় আদর্শ গ্রহন করেছে, সকল মুসলিম উম্মাকে কোরআন সুন্নার পতাকা তলে ঐক্যবদ্ধ্য আসতে হবে।তবেই মুসলমানদের বিজয় সুনিশ্চিত।

পরে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী হাজী আলাউদ্দীন, শাহজালাল প্রবাসী সংগঠনের উপদেষ্টা মো আনসার আলী, প্রচার সম্পাক আব্দুল মান্নান, ভাইবোন সংগঠনের সহ সভাপতি শরিফ খান, ছাত্রলীগের সভাপতি রানা ভূইয়া, বিশিষ্ট্য ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. ইউসুফ, দাওয়াতুল ইসলাম মাদ্রাসার ছাবরা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন,  হাফেজ মো: রনী আমিন, মো: আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম সহ লেবাননের দূর দূরান্ত থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD