শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

জার্মানবাংলা, লেবানন

লেবাননে ফেসবুকে ফ্যাক আইডি ব্যবহার করে সাংবাদিক জসিম উদ্দীন সরকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া কাহীনি বানিয়ে অপপ্রচারের প্রতিবাদ করেন লেবানন প্রবাসী সাংবাদিক বৃন্দ।

লেবানন বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে আলোচনা সভায় সাংবাদিক বৃন্দ এই প্রতিবাদ করেন।

ডিবিসি সাংবাদিক জসিম উদ্দীন সরকার বলেন, লেবাননে সাংবাদিকদের সংখ্যা কম হওয়ায় একটি অসাধু দল ভেবেছে এদের দাবিয়া রাখতে ফ্যাক আইডি দিয়ে যা খুশি তাই লিখে দিলে মানুষ সাংবাদিকদের খারাপ ভাবতে শুরু করব আর তারা সাংবাদিকতা ছেড়ে দিয়ে ঘরে বসে যাবে। কারণ সাংবাদিকদের কারণে এরা সুবিধা করতে পারছেনা।

সাংবাদিক জসিম উদ্দীন সরকার তাদের সাবধান করে দিয়ে বলেন, সাংবাদিকদের সংখ্যা কম হতে পারি কিন্তু একটি কলমের জোর অনেক। তাই বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে কখনো পিছ পাঁ হব না। যত বাধাই আসুক সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে প্রচার করে যাব।

তিনি আরো বলেন, প্রবাসীদের অধীকার আদায়ে কাজ করছি, তাই কোন সুবিধাবাদিকে কোন ফায়দা লুটতে দেবনা। ফ্যাক আইডি দিয়ে যারা সাংবাদিক দূতাবাস ও কমিউনিটির বিরুদ্ধে অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে লেবানন সরকার ও বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে মামলা করে তাদের চিহ্নিত করা হবে। তিনি সকল প্রবাসীদের যে কোন ধরনের বেআইনি কাজ করা থেকে বিরত থাকতে বলেন।

জেটিভি অলনাইন ও প্রবাসমেলার লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। দেশে ও বিদেশে সাংবাদিকদের দায়িত্ব বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আর প্রবাসের মাটিতে এই পেশাটির দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের লেখা অনেকে পক্ষে বিপক্ষে যেতেই পারে। প্রবাসে থেকে যদি কেউ অন্যায় করে অবশ্যই সাংবাদিকের লেখা অন্যায়ের পক্ষে যাবে না। আর এই নিয়ে লেবাননের কিছু বিপথগামী প্রবাসী সাংবাদিকদের নিয়ে ফেসবুকের ফ্যাক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরণের অপপ্রচার থেকে তিনি সবাইকে বিরত থাকতে বলেন।

এসময় এশিয়ান টিভির লেবানন প্রতিনিধি, সাংবাদিক কবির সরকার(মনির), কিউ টিভির লেবানন প্রতিনিধি জুয়েল রানা, পল্লী টিভির লেবানন প্রতিনিধি জুবায়ের হোসেন, জনশক্তি ডটকমের লেবানন প্রতিনিধি মিলন খান সহ অন্যান্য ইলেকট্রনিক, অলনাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দও এর প্রতিবাদ করেন।

আলোচনা সভায় সিদ্ধান্ত অনুযায়ী এইসব ফ্যাক আইডি চালকদের সনাক্ত করতে দূতাবাসে স্বারকলিপি দেবে লেবানন বাংলা প্রেসক্লাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD