শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

জসিম উদ্দীন, লেবানন: লেবাননে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বাংলার বৈশাখী উৎসব-১৪২৬। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবিবার ২৮-এপ্রিল লেবানন বৈরুতে জিব্রান এন্ড্রাউস টুয়েনি পাবলিক স্কুল মাঠে বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের প্রদচারনায় এ যেন আরেক রমনাবটমুলে পরিণত হয়। দিনব্যাপী আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার।

রবিবার বৈশাখী মেলায় ছিল নানা পদের মুখরোচক খাবারের পাশাপাশি রকমারি পণ্যের স্টল, যা চোখে পড়ার মতো। দূর-দূরান্ত থেকে শতশত প্রবাসী রঙ-বেরঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ পরে ছুটে আসেন বৈশাখী মেলা উপভোগ করার জন্য। প্রতিটি স্টল পরিদর্শন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

লেবাননেও দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দের কমতি ছিলনা প্রবাসীদের মাঝে। তারা একে অপরকে বৈশাখের শুভেচ্ছা মিনিময় করেন। এমন আয়োজনকে স্বাদরে গ্রহন করেন তারা।

আয়োজন করা হয় কুইজ প্রতিযোগীতার, প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এরপর তিনি শুভেচ্ছা বক্তব্যে বৈশাখী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এ উৎসবে লেবানীজ মেহমানবৃন্দ, দুই হাজারের অধীক প্রবাসী বাংলাদেশি, লেবাননে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ, লেবানন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত সংগীতশিল্পী আগুন, অনিমা গোমেজ ও কৃতিসহ ১০ সদস্যের একটি সাংস্কৃতিক দল নাচ ও গান পরিবেশন করে।

লেবাননের প্রখ্যাত সংগীতশিল্পী ‘তারা মালুফ’ বাংলা ভাষায় তিনটি গান পরিবেশন করেন, তবে ”শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… বাংলাদেশ, আমার বাংলাদেশ।” গানটি গেয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তারা মালুফের এই দক্ষতায় রাষ্ট্রদূত তার ভূঁয়সী প্রসংসা করেন এবং তাকে লেবাননে বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসিডর খেতাবে ভুষিত করেন।

তারা মালুফ বাংলাদেশ ও বাংলাদেশীদের এবং বাংলাদেশের সংগীত ও নাচের প্রসংসায় পঞ্চমূখ।

বাংলাদেশীরা খুবি অন্তরিক, তাদের গান আর নাচ আমার অনেক ভাল লেগেছে। আমি আগামীতেই আরো কিছু এক সাথে করতে চাই। আমি ২০টি ভাষায় গান গেয়েছি, এ প্রথম এত ভাল লেগেছে, এর আগে কোথাও আমার এত ভাল লাগেনি। আমি একটি অপেরায় কাজ করি, লেবাননে বিভিন্ন দূতাবাসের অনেক অনুষ্ঠানেও গান গেয়েছি। এই অনুষ্ঠানে এত ভাল লাগছে এই জন্য যে, বাংলাদেশীরা অনেক ভাল, অনেক আন্তরিক।

প্রবাসীদের এই উৎসাহ দেখে আনন্দে ফেটে পরেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, তিনি বলেন, প্রবাসীদের একটু আনন্দ দিতেই বাংলাদেশ থেকে শিল্পীদের আনার উদ্যোগ নেয়া। তিনি আশাবাদী লেবাননে প্রতিটি প্রবাসীর আগামী দিনগুলোও এভাবে আনন্দে ভরে উঠুক।

সবশেষে তারামালুফের বাংলাদেশ আমার বাংলাদেশ গানের মাধ্যমেই বৈশাখী উৎসবের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD