শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগীতা ও আলোচোনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

জসিম উদ্দীন সরকার, লেবানন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লেবাননে বসবাররত প্রবাসী বাংলাদেশী শিশুদের নিয়ে চিত্রঙ্কন প্রতিযোগীতা, প্রামাণ্যচিত্র পদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচোনা সভার আয়োজন করে লেবানের বাংলাদেশ দূতাবাস।

চিত্রঙ্কন প্রতিযোগীতায় প্রবাসী বাংলাদেশীদের অন্তত ১২জন শিশু অংশ গ্রহন করেন।

প্রতিযোগীতা চলাকালীন স্থানটি পরিদর্শন করেন, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দও সে সময় উপস্থিত ছিলেন। এছাড়া ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ সহ শিশুদের অভিবাবক গন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধর জীবনী নিয়ে প্রামান্যচিত্র পদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে  আলোচোনা সভা শুরু করা হয় ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ থেকে প্রেরিত  রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বাণী পাঠ  করে শুনান যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, সহকারী কন্সুলার তানিয়া ‌আক্তার।

বঙ্গবন্ধর জীবনীর তাৎপর্যের উপরে আলোচনা করে বক্তব্য রাখেন, মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। কমিউনিটি নেতা  আবুল বাশার প্রধান,  শামিম আহমেদ, আলমগীর ইসলাম,  মশিউর রহমান টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিষেশে সকল প্রতিযোগী শিশুদের হাতে শান্তনা পূরষ্কার ও সনদ তুলে দেন মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

এ সময় তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের ১ থেকে ৫ বছর বয়সে মানসিক বিকাশ ঘটার সবচাইতে উপযুক্ত সময় এ সময় শিশুদের সুসম খাদ্য পরিবেশন ও বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস উদযাপন করা একটি উপযুক্ত সময় কারণ বঙ্গবন্ধু শিশুদের গভীরভাবে ভালোবাসতেন।

রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকলকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জার্মানবাংলা/লেবা/জউস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD