শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননস্থ শাহ্জালাল প্রবাসী সংগঠনের নৈশভোজ ও আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

জসিম উদ্দীন সরকার, লেবানন : গত শনিবার লেবাননস্থ শাহ্জালাল প্রবাসী সংগঠনে শুয়াইফাত শাখার সভাপতি জনাব শাহীন আহমেদের আমন্ত্রনে স্থানীয় একটি বাংলোতে প্রাকৃতিক মন মুগ্ধকর পরিবেশে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহ্জালাল প্রবাসী সংগঠনের শুয়াইফাত শাখার সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও উপদেষ্টা জবরুল ইসলামে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বৈরুত কেন্দ্রীয় কমিটির সভাপতি শামিম আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ্জালাল প্রবাসী সংগঠনের শুয়াইফাত শাখার সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, প্রধান উপদেষ্টা শেখ সঈফ উদ্দিন আনোয়ার, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রুমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ জামিল আহমেদ, দপ্তর সম্পাদক জিয়াযুল ইসলাম।

বক্তারা বলেন, শাহ্জালাল প্রবাসী সংগঠন লেবানন যদিও সিলেট জেলাবাসীদের নিয়ে গঠিত, কিন্তু সংগঠনটি সকল অসহায় প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ মনে করেন লেবাননে প্রবাসীদের ঐক্যবধ্য থাকতে প্রতিটি আঞ্চলিক সংগঠন টাকা প্রয়োজন।  এতে সহজেই একে অপরের পাশে দাঁড়াতে পারবে।

সব শেষে সভার সভাপতির সমাপনী বক্তব্য ও সংঠনের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

জার্মানবাংলা/প্রতিনিধি/জস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD