শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রনি মোহাম্মদ আহ্বায়ক ও পাবেল সদস্য সচিব করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব গঠন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার লিসবনের স্থানীয় ফুড গার্ডেনের রেস্টুরেন্টের হল রুমে পর্তুগাল বাংলা প্রেসক্লাব গঠনের জন্য পর্তুগাল অবস্থানরত প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগালের অনলাইন পএিকা বাংলা পিটি সম্পাদক সৈয়দ মাহবুবের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপসহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগার রনি মোহাম্মদ, নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।

সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সফলতার, সম্ভাবনাময় কর্ম ক্ষেএ, ব্যবসা বাণিজ্য এর সঠিক তথ্য চিত্র তুলে ধরার এবং পর্তুগালের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে রনি মোহাম্মদ কে আহ্বায়ক ও নাঈম হাসান পাবেল কে সদস্য সচিব ও জহুরুল হক জহুর, রাসেল আহম্মেদ, জাহিদ হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম এনি কে সদস্য করে ৭ সদস্যর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সকলের সাথে পরামর্শ করে পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা মিডিয়ার বর্তমান ও সাবেক কর্মীদের সংগ্রহ করে একটি পুর্নাঙ্গ কমিঠি গঠন করার আহবান এবং এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD