শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন শাখার আলোচনা ও প্রতিবাদ সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

স্পেন থেকে বকুল খান: বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন শাখার এক আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রমিজ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফখরুল হাসান ।

সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুরশেদ আলম মজুমদার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র সহ -সভাপতি মোজাম্মেল হক মনু, নূর হুসেন পাটোয়ারী, আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সোহেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ও মোকলেছুর রহমান দিদার।

বক্তব্য রাখেন বিএনপি নেতা হেমায়েত খান, সোহেল আহমেদ সামছু্, মাহবুবুর রহমান ঝন্টু, জাকিরুল ইসলাম, মাইনুদ্দিন আহমেদ, শাওন আহমেদ, এস,এম মনির, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন যুব্দলের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ ।

প্রধান অতিথির বক্তব্যে স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার দেশে নেত্রী খালেদা জিয়ার ওপর প্রহসনের রায় প্রদানে আওয়ামীলীগের তীব্র সমালোচনা করে বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, দিশেহারা হয়ে উম্মাদের মতো একের পর এক মামলা দিয়ে যাচ্ছে । সারা দেশে আজ এ দুঃশাসনের বিরুদ্ধে একটি প্লাটফ্রম তৈরি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD