শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মাদ্রিদে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: গত ৮ অক্টোবর লাভাপিয়েস কেন্দ্রিক স্থানীয় রাজপুত ও সাপ্রান রেস্তোরাঁয় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এইচ সোহেল ভূইয়া।

সাংবাদিক একেএম জহিরুল ইসলাম ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ও দূতালয় প্রধান হারুন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের আহবায়ক খোরশেদ আলম মজুমদার।

এসময় বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য ও প্রবাসীদের কল্যাণে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, সহ-সভাপতি এস এম আহমদ মনির, মোর্শেদ আলম তাহের, একরামুজ্জানান কিরন, শাহ আলম, সৈয়দ আমিনুল হক আলন, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির,সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেইন এর সাধারণ সম্পাদক বকুল খান,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সাত্তার, মো. দুলাল সাফা, মো. জাকির হোসেন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, বিক্রমপুর -মুন্সিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম স্বাধীন, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, রুবেল রানা,আবুল কালাম আজাদ যুবরাজ, আসাদুজ্জামান রাজ্জাক, নুরুল আলম, ইকবাল আহমেদসহ আরও অনেকে।

এছাড়াও ছিলেন সাংবাদিক ইব্রাহিম খলিল,সাংবাদিক দবির তালুকদার, সেলিম আলিম, ফকরুদ্দিন রাজী,হোসাইন ইকবাল, তারেক হোসেন,পিয়ার হোসেন সৌরভ, মোজাক্কির আব্দুল মোত্তাকিন,মিলাদ আহমেদ,আবুবাকার, স্বপন, আলমগীর হোসেন।

অনুষ্ঠানে এসময় ৫১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্য্যকরী পরিষদ সদস্যদের নাম ঘোষনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মিনিষ্টার ও দূতালয় প্রধান হারুন আল রশীদ প্রবাসে এধরনের সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রবাসীদের কল্যানে দেশের কল্যানে সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে এম এইচ সোহেল ভূইয়া আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের কল্যাণে বেশকিছু কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD