শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ভেনিসে বাংলা কাগজ কমিউনিটি এ্যাওয়ার্ড নিয়ে মতবিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি:
আগামী ১৪ এপ্রিল ইতালীর ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালী বাংলা কাগজ কমিউনিটি এ্যাওয়ার্ড – ২০১৯ সফল করার লক্ষ্যে ভেনিসের বাংলাদেশী কমিউনিটির সাথে যুক্তরাজ্য থেকে যাওয়া বাংলা কাগজের একটি প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারী রোববার ভেনিসের বাংলা স্কুলের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তারা এই প্রথমবারের মতো যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রায় দুই শতাধিক অতিথির উপস্থিতিতে ইতালীর ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড সফল করতে সর্ব্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে ও বাংলা কাগজের ব্যুরো প্রধান নাজুমল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় যুক্তরাজ্য থেকে আসা বাংলা কাগজের ডাইরেক্টর আব্দুল এম চৌধুরী সমুন,নির্বাহী সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি রিয়াদ আহাদ,বার্মিংহাম ব্যুরো প্রধান এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম ও বিশেষ প্রতিনিধি চ্যানেল আই ইউরোপের লোকমান হোসেন কাজী ছাড়াও ভেনিস কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন এমদাদুল হক,সুহেল মিয়া,আক্তার উদ্দিন,সুহেলী আক্তার বিপ্লবী,নুর আলী পাঠান জিল্লুর,এমডি আক্তার উদ্দিন,মোহাম্মদ নাসির উদ্দিন পান্না,গাজী মাহবুব হোসেন গফুর,শহিদুল ইসলাম সুজন,রিয়াজুল ইসলাম,মোহাম্মদ উল্লাহ সুহেল,মোবারক হোসেন,আনোয়ার হোসেন,রতন মিয়া,আল আমিন সুমন,আরকান মিয়া,সুহেল ঠাকুর,কাজী মাহফুজ রানা,আমির হোসেন,মোহাম্মদ লিটন,আবসারি খানম রিক্তা,রিমা বড়ুয়া,দিলরুবা জামান,সুরাইয়া আক্তার,মোক্তার হোসেন আশিক প্রমূখ।

উল্লেখ্য আগামী ১৪ এপ্রিল রোববার এই প্রথমবারের মতো ইতালীর ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড,যেখানে ইতালীর বাংলাদেশী কমিউনিটির মধ্যে নানা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সফল বাংলাদেশীদের এওয়ার্ড প্রদান ও সম্মাননা প্রদান করা হবে। কমিউনিটির নানা শীর্ষ নেতৃবৃন্দসহ এই অনুষ্ঠানে শুধু যুক্তরাজ্য থেকেই প্রায় দুইশতাধিক অতিথি যোগ দেবেন। এই কমিউনিটি এওয়ার্ড সফল করার লক্ষ্যে বাংলা কাগজের একটি প্রতিনিধি দল ইতালী সফর করছে। তারা ইতিমধ্যে ভেনিসের বাঙালীদের সাথে এই মতিবিনিময় সভা করা ছাড়াও এ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলের সর্ব্বোচ্চ সহযোগিতা চেয়ে আগামী ২২ জানুয়ারী মিলানের বাঙালী কমিউনিটির সাথে আরেকটি মতবিনিময় সভায় মিলিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD