শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি

বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল: ওবায়দুল কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ মে, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খালেদা জিয়ার আগের ১০ দিন আগে রাতের অন্ধকারে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের আত্মস্বীকৃত দূর্ণীতিবাজ দল হিসেবে প্রমান করলো।  তারা (বিএনপি) দলীয় গঠনতন্ত্র (৭) ধারা বাতিল করে দূর্ণীতিকে প্রশ্রয় দিয়েছে। এখন থেকে বিএনপিতে দূর্ণীতিবাজ, উন্মাদ ও দন্ডিতরাও রাজনীতি করতে পারবে। যে কোন দূর্নীতিবাজ নেতা বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রীও হতে পারবেন।
গত রোববার (০৬ মে) দুপুরে নোয়াখালী-৫ আসনের নিজ নির্বাচনী এলাকায় প্রায় ৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া বয়সের ভারে অসুস্থ। কিন্তু বিএনপি বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি শুরু করেছে। তবে সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে যা যা করা দরকার জেলকোড মেনে তাঁর (খালেদা জিয়া) জন্য সবকিছু করছে। অবস্থার অবনতি হলে জেল কোড অনুযায়ী সরকারের সক্রিয় বিবেচনায় বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে।

আগামী সংসদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি গতবারের মতো ভুল করে এবারো নির্বাচনে না আসলেও নির্বাচনী ট্রেন থেমে থাকবে। নির্বাচন কমিশন নির্বাচনের পথে রয়েছে। আওয়ামীলীগ নির্বাচনী ময়দানে লড়তে সবসময় প্রস্তুত। জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার নির্বাচিত হবে। সরকার আগেও নির্বাচনে হস্তক্ষেপ করেনি। আগামীতেও করবেনা।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের মাঠে জনগণের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে। তারা (বিএনপি) বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে নিজ দলের নেতাকর্মী ও সরকার দলের কর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, বিরোধীদের উস্কানিতে এমন কোনো কথা বলবেন না, যাতে পরিবেশ অশান্ত হয়ে যায়। তিনি বলেন, যুক্তি দিয়ে কঠিন কথাও সহজে মোকাবেলা করা যায়। সবার প্রতি অনুরোধ জানান আতংকের পরিবেশ সৃষ্টি করবেন না। বিএনপিকে হুশিয়ারি করে বলেন, পুরোনো তান্ডব সৃষ্টি করলে, সে তান্ডবে নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবেন।
দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলে সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহামন বাদল, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।
পরে দুপুর ২টায় কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে আরেকটি সবাবেশে পৌর মেয়র জহিরুল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD