শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ইতালির রাজধানী রোমে নব গঠিত বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় রোসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মোঃ শওকত, সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল, সিনিয়র সহসভাপতি সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারী।

বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ্ মোঃ শওকত বলেন, শুধু মাত্র বিদেশীদের অধীনে চাকরি করে নয়, নিজের কর্ম দক্ষতাকে কাজেও লাগিয়ে ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব যা এই লাভান্দেরিয়া সমিতির কর্মীবৃন্দরা করিয়ে দেখিয়েছে।

বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল বলেন, এই সংগঠনটি ৭৮টি বাঙালী মালিকানাধীন লাভান্দেরিয়া ব্যবসায়ীক দ্বারা পরিচালিত। যাদের মূল উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণের পাশাপাশি ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা। এরই সঙ্গে স্বল্প খরচে ব্যাংক লোনের ব্যবস্থা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ও সৃষ্টি করা। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা তিনি চেয়েছেন।

তিনি আরো বলেন, ভাল ও জন কল্যাণমূলক কাজ করার জন্য শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। এই সদিচ্ছাই আমাদের কে সামনের দিকে নিয়ে যাবে। ভবিষ্যতে এক সময় এই সমিতির কার্যক্রম হয়ে উঠবে সকলের কাছে গ্রহণীয় ও অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, রোমের কমিউনিটি ব্যক্তিত্ব দাউদ মুন্সী, মুজাহিদ খাদেম, লোকমান ভূঁইয়া সহ অনেকে।

প্রধান উপদেষ্টা এই সময় নব গঠিত এই সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারা হলেন, উপদেষ্টা ফুরকান আহমেদ, মোঃ হাশেম, সহ সভাপতি রুবেল সরকার, মোঃ ফয়সাল, মোঃ রাশেল, মোঃ হামিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, মোঃ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, সোহেল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক নাদিম মোহাম্মদ, মহিলা সম্পাদক নূর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক শাকের আহমেদ, ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।

আগামীতে আরো বড়ো পরিসরে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি তাদের অভিষেক অনুষ্ঠান করবে বলে জানান।

শেষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD