ফ্রান্স থেকে মোহাম্মদ নুরুল আলমঃ ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষ্যে প্যারিসের অভিজাত একটি রেস্টুরেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রব রানার সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সহ সভাপতি ছয়েফ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপি নেতা সহিদুল ইসলাম, যুবদল নেতা জে.এম মকবুল হোসেন, যুবদল নেতা খোরশেদ মাতবর, আব্দুল হাসিব, সোহাগ মোহাম্মদ ইয়াসিন, আজিজ কামাল, মানিক সরদার, নজির হোসেন লাকী প্রমুখ। আরে উপস্থিত ছিলেন, মোঃ হাসান, সোহেল রানা, মোঃ লিটন আহমেদ, শামিম উদ্দিন ইমন, আল-মামুন, জমির আহমদ, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, অলিউর রহমান, শওকত মৃধা সহ ফ্রান্স বিএনপি, যুবদল ফ্রান্স শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” এর প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমন্ডিত দিন। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, এক নায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ইউরোপ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আরোপিত মিথ্যা মামলার রায় প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। তারা বলেন, যেহেতু ঐকফ্রন্ট আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য যার যার অবস্থান থেকে প্রচার প্রচারণা চালাতে হবে। তারা মনে করেন আগামী নির্বাচনে ঐক্যফ্রন্ট জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে, সে জন্য দেশে এবং বিদেশে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।