শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পর্তুগালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৮৮তম জন্মবার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

মো : রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল: বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহযোদ্ধা, সহধর্মিনী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-এর ৮৮তম জন্মবার্ষিকী পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপন করা হয়।

বুধবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এ উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকা রুয়া ডো বেনফোরমোজোর স্পাইসি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম-এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত ওসমান-এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন সভাপতি মাহাবুব আলম, সহ-সভাপতি এম এ খালেক, সহ-সভাপতি পনির আজমল ও গ্রীস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রেজাউল বাসেদ, পর্তুগাল আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুদ, পর্তুগাল আওয়ামী লীগের সদস্য জাকির হোসাইন, আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্র নেতা সাদেকুজ্জামান চৌধুরী রাজেল ও পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসার আলী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইন, আজিম উদ্দিন, মোস্তাক আহম্মদ, হোসেন, আরিফ, খুরশেদ মিয়া, রাজেন এবং পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম জামে মসজিদের দ্বিতীয় খতিব হাফেজ হাসান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD