শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননে মে দিবসে দাবি আদায়ের লক্ষে রাস্তায় প্রবাসীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

জসিম উদ্দীন, লেবানন: লেবাননের বৈরুতে শ্রমিক দিবস উপলক্ষে লেবাননের শ্রমিক সংগঠন ফেনাসল এর উদ্যোগে বিশাল র্যালীর আয়োজন করা হয়। এতে লেবানিজদের পাশাপাশি অংশ গ্রহন করেন বাংলাদেশী, শ্রীলঙ্কা, ফিলিপিন, আফ্রিকান সহ অনেক দেশের প্রবাসীরা। র্যালিটি বৈরুতে আলকোলা থেকে শুরু হয়ে বৈরুতের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাউন টাউনে গিয়ে শেষ হয়।

বাংলাংদেশী প্রবাসীদের দাবি, লেবাননে অনেক বাংলাদেশী শ্রমিক এখনো সুবিধা বঞ্চিত। সঠিক স্কেলে বেতন তো পাচ্ছেইনা, কাজের সঠিক সময় নির্ধারণ নেই, অনেকে সাপ্তাহিক ছুটি পাচ্ছে না। এমকি বিশ্ব শ্রমিক দিবসেও হাজার হাজার প্রবাসী রয়েছে ছুটি বঞ্চিত।

বাংলাদেশী প্রবাসীরা আরো বলেন, খাতা কলমে বেতন লেখা থাকলেও দালালদের কারণে সেই নির্ধারিত বেতন মুজুরী পাচ্ছেনা শ্রমিকরা। আবার দামানের অযুহাতে লেবানন সরকার অতিরিক্ত পয়সা আদায় করছে শ্রমিকদের কাছ থেকে। লেবানিজরা এই দামানে হাসপাতাল ও চিকিৎসা সুবিধা সহ আরো অনেক ধরণের সুবিধা পেলেও প্রবাসীদের কাছ থেকে দামান নেয়া হয়, কিন্তু কোন সুবিধা দেয়া হয়না।

তারা আরো বলেন, গৃহকর্মীদের সাথে লেবানিজরা করছে অন্যায়। একজন গৃহকর্মী দিয়ে ১২ ঘন্টাও বেশী সময় ধরে কাজ করায়। কিন্তু বেতন ভাতা তারা দিতে চায়না। এছাড়াও আরো অনেক দাবি দাওয়া নিয়ে রাস্তায় তারা নেমেছেন।

বাংলাদেশীরা এদেশে নিজেদের দেশ ছেড়ে, আত্বীয় স্বজন ছেড়ে কেউ বাসাবাড়িতে, কেউ হোটেলে, বিভিন্ন কল কারখানায় কাজ করছে। তাদের ন্যায্য দাবি আদায়ে জন্য এবং সকল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আজকের এই আয়োজন বলে জানান অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD