ঝরে বাদল, ভেজে প্রিয়া
– মো. খলিলুর রহমান
তোমার সাথে দেখা হলো বলে এবার বর্ষাকালটা দীর্ঘতর হলো,
তুমি আমি বৃষ্টি ভিজবো বলেই এই বর্ষায় এ তল্লাটে কোন বজ্রপাত নেই!
টিপ্ টিপ্ ছিঁচকাদুনে থেকে ঝমঝম বৃষ্টি, সবই দেখলাম এই বাদল মৌসুমে,
কারণ একেক ধরনের বর্ষায় একেক ধরনের গান, ভিন্ন ভিন্ন কবিতা!
প্রকৃতি উদার হয়ে আমার মনে তোমার মনে নানান ব্যান্জনা সৃষ্টিতে তৎপর,
কারণ সে জানে দুটি মন আজ একাকার!
বৃষ্টি ঝরে, ভেজে চুল, ভেজে মুখচ্ছবি, ভিজে যায় অবয়ব,
দুজনের মন ভেজে, ভিজে যায় প্রেমের স্তব!
কবিতা যায় ভিজে, ভেজে গান
দুটি মনে আজ তবুও তৃষ্ণা অফুরাণ!
ভিজে যায় যুগল ভ্রু, পাপড়ি নিচয়,
কর্ণ ভেজে নাশিকাও বাদ নাহি রয়!।
বৃষ্টিটা ওষ্ঠ ভেজায় পরম মমতায়!
ভেজে গ্রিবাঞ্চল
দুটি মন চঞ্চল,
সোহাগে ভাসবে বলে আজ,
হে প্রকৃতি, ওহে মায়া, তোমাতে আজ কত কারুকাজ!