জনমানবহীন বালুকাবেলায়
– মো. খলিলুর রহমান
জনমানবহীন বালুকাবেলায়
বসে আছি বড় একা
নিঃসঙ্গ তবু নিঃসঙ্গ নই
প্রকৃতির মহা আয়োজন
আজ আমার বড় প্রয়োজন!
মানুষ মনন বুঝে কতটুকু?
প্রকৃতির উদারতা অফুরান জেনো
শান্ত সমাহিত হৃদয়ের খোরাক সেথায়
ঐশ্বর্য প্রাচুর্য ভরা প্রকৃতির কোল
পারবোনা শুধিতে সে রৃণ
মনের সৃজনীঘরে বাজায় সে বীণ!
মানুষ স্বার্থ পষে হৃদয়ের মাঝে
প্রকৃতি অগাধ দানে দানবীর রাজে
রাজন অগাধ লয়ে মানবের তরে
দুহাতে অঞ্জলি ভরে বিলায় সবারে।
আপনারে বুঝেছ যদি
প্রকৃতি অঢেল দানে প্রিয়,
মানুষ যা পারেনাকো পারে তা যে
প্রকৃতির উদার এ গৃহ!
মানুষ ফেরাতে পারে তোকে
নিরাশার সাহারাতে প্রিয়!
প্রকৃতি অঢেল দিবে জেনো
উহাকেই করতে পারো গৃহ!
বসে আছি বালুকাবেলায়,
মন মোর কিবা খুঁজে যায়!
আছে মন মননে শক্তি
আর আছে প্রকৃতি ভক্তি
এই নিয়ে বেঁচে রবো সৃজনী এ মন
প্রকৃতি, তোমাকে আজ বড় প্রয়োজন!