শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ছাবড়া, মদিনা রিয়াদিয়া প্রবাসীদের সাথে বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের মতবিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

জসিম উদ্দীন সরকার, লেবানন : লেবাননে বৈরুতের ছাবড়া, মদিনা রিয়াদিয়ায় বসবাসরত ঢাকা বিভাগীয় প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা করেছে বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবানন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অত্র সংগঠনের মূল কার্যক্রম  তুলে ধরেন এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

সংগঠনের প্রধান আহবায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও আহবায়ক সদস্য সাংবাদিক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক বাবুল মুন্সি, আহবায়ক সদস্য আব্দুল হালিম, হাবিবুর রহমান, সোহেল মিয়া, প্রীতি আক্তার, জামাল হাসান, সৈয়দ আলম, মনির হোসেন, মোবারক হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, সংগঠনটি বৃহত্তর ঢাকার নামে নামকরণ হলেও এটি একটি সামাজিক সংগঠন। সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য অসহায় প্রবাসীদের সেবা দেয়া। নেতৃবৃন্দ আরো বলেন, লেবাননে আরো অন্যান্য আঞ্চলিক ভিত্তিক সংগঠন রয়েছে। রাজনৈতিক সংগঠন নয়, বরং সামাজিক সংগঠন গুলোই পারে এক প্রবাসী আরেক প্রবাসীর পাশে দাড়াতে। কারণ রাজনীতি প্রবাসীদের বিভক্ত করে দেয়। লেবাননে যত সামাজিক সংগঠন রয়েছে তাদের উদ্যেশ্য একটাই, আর সেটি হল প্রবাসীদের সেবা করা।

তাই প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে সামাজিক সংগঠনগুলোকে শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।

বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় প্রবাসীরা, তারা সংগঠনটিকে স্বাগতম জানান এবং যে কোন সহযোগীতারও আশ্বাস দেন। তারা আরো বলেন, ঢাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল লেবাননে এমন একটি সংগঠন হোক। তাদের দাবি অন্য কোন সামাজিক সংগঠন আজো পর্যন্ত কোন এলাকার প্রবাসীদের সাথে মত বিনিময় করেনি। প্রবাসীদের দুঃখের কথা তারা শুনেনি কিন্তু বৃহত্তর ঢাকা তার ব্যতিক্রম। তবে সকল সামাজিক সংগঠমকে প্রবাসীরা দূর্নীতি মুক্ত দেখতে চান।

জার্মানবাংলা/এডি/জসিম

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD