শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ছড়ার হাট

মো.খলিলুর রহমান , যুগ্ম-সচিব:
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ছড়ার হাট
 – মো. খলিলুর রহমান

ছড়ারা সব ছন্দ ছড়ায়
সৃজন মাধবী রাতে,
শুধু রাতে কেন ছড়ার মায়াতো
বিকাল সন্ধ্যা প্রাতে।

সারগাম সাধে সুর রস প্রেমী
প্রত্যুষ থেকে জানি,
সে সুরের রেশ বহতা সে নদী
শুনেছ কি অভিমানি?

ছন্দের নদী বহে নিরবধি
সকল সৃষ্টি মাঝে,
সে মহান রাজ ছন্দে দোলান
সচল পৃথিবী হাঁ যে!

নাহলে বিশ্ব নিঃস হতো যে
বুঝতে কি পারো তুমি?
কী যতনে তিনি গড়েছেন এই
বিশ্ব আকাশ ভূমি!

কবিরাও যবে ছন্দ আনেন
কবিতার প্রয়োজনে,
নিঃশ্চয় তিনি আশীষ দানেন
কবিতার আয়োজনে!

জানিনা কভু বা ভুল করে বলি
ভুল পথে চলি নিজে!
স্রষ্টা তোমায় পাশে পাই সদা
এই ব্রত নিয়ে কী যে!
কী যে আকুতিতে নোয়াই এ মাথা
তোমার সকাশে আজি,
খুশি থেকো এই সৃজনী মনের
উপরে থেকো হে রাজি!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD