শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

গাজীপুরে ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: গাজীপুরে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে চার শিশুর মুত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে শিশু রয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদে আনন্দ করার জন্য ৭/৮ জন শিশু একটি নৌকা নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে চার শিশু পানিতে তলিয়ে যায় এবং বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD