শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কাজী নেছার উদ্দিনের জানাজা নামাজ সম্পন্ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন, ইতালী প্রতিনিধি: ইতালি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা লোম্বারদিয়া আ’ লীগ সহ-সভাপতি, মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান লোম্বার্দিয়া ইতালির সিনিয়র সহ-সভাপতি, কাজী নেছার উদ্দিন-এর প্রথম জানাযার নামাজ আজ (১৮ নভেম্বর) সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরাদেহে পুস্পস্তক অর্পণ করেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ।

জানাজার নামাজ এবং দোয়া পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় মসজিদের প্রধান খতীব হাফিজ মাওলানা জুনাইদ সোবহান এবং মিলান মুসলিম সেন্ট্রাল মসজিদের খতীব হাফিজ নাজমুল হোসেন সুরুজ।

উল্লেখ্য এই রেমিট্যান্স যোদ্ধা, ইতালির মিলানে গত ১৪ নভেম্বর ২০১৮ দিবাগত রাত ২ টায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর কালে তাঁর বয়স হয়েছিল ৬৭বছর।তাঁর মৃত্যুতে ইতালির বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে। তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুদেহ আগামি মঙ্গলবার তুরকিস ইয়ার লাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের কথা রয়েছে। এবং তাকে গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ নেতা নাজমুল কবির জামান এবং আকরাম হোসেন।

মুক্তি যোদ্ধা কাজী নেছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ,মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিক নেত্রীবৃন্দ, মিলান লোম্বার্দিয়া আ’লীগ, মিলান মহানগর আ’ লীগ,বৃহত্তর ফরিদপুর সমিতি এবং মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান লোম্বারদিয়া ইতালির নেত্রীবৃন্দ। মরহুমের জানাজায় অংশ নেয় গাল্লারাত, ভারেজ, মোনছা, মিলান বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের নেত্রীবৃন্দ সহ শত শত প্রবাসী বাংলাদেশীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD